আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

রামগঞ্জে অস্ত্রের মুখে কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিকে জিম্মি করে টাকা ছিনতাই

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 59
ছবির ক্যাপশন : রামগঞ্জে অস্ত্রের মুখে কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিকে জিম্মি করে টাকা ছিনতাই

বিশেষ প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের রামগঞ্জে অনলাইনে অর্ডার করা পার্সেল পৌঁছে দিতে গিয়ে সশস্ত্র ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক কুরিয়ার সার্ভিস প্রতিনিধি। ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে দিনভর পার্সেল বিক্রির প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে চার দুর্বৃত্ত।

​গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া কাজিবাড়ির সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম ‘স্টেটফাস্ট কুরিয়ার সার্ভিস’-এর প্রতিনিধি হিসেবে কর্মরত।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পূর্বনির্ধারিত অনলাইন পার্সেল ডেলিভারি দিতে ডুমুরিয়া কাজিবাড়ির সামনে যান সাইফুল ইসলাম। সেখানে মোটরসাইকেল থামিয়ে গ্রাহকের জন্য অপেক্ষা করার সময় কাস্টমার সেজে প্রথমে তিনজন এবং পরবর্তীতে আরও একজনসহ মোট চার যুবক তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে।

​ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, "কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা আমার মুখ চেপে ধরে। এরপর তারা চাইনিজ কুড়াল, ছুরি ও চাপাতি ঠেকিয়ে মেরে ফেলার ভয় দেখায়, যাতে আমি চিৎকার করতে না পারি। একপর্যায়ে ব্যাগে থাকা সারাদিনের ডেলিভারি থেকে সংগৃহীত প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।"

​টাকা হারিয়ে ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন কুরিয়ার প্রতিনিধি সাইফুল। স্বর্বস্ব হারিয়ে তার বুকফাটা আর্তনাদে করপাড়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনদুপুরে এমন জনবহুল এলাকায় সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​ঘটনাটি স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network