আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাস্তার পাশে পিঠা, পিঁয়াজু, পুরি, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের মাদকবিরোধী সংগঠন খুলবেন ইশরাক, আরও যা করবেন তিনি কক্সবাজারে সাগরে নেমে ট্র্যাজেডি: ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফের চালু হচ্ছে ডিভি লটারি: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি? পাওনা টাকা নিয়ে তর্কের জেরে যুবদল নেতা সোহেল পুনরায় বহিষ্কার পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গেয়ে প্রত্যাহার এএসআই উদয়ন ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্পে পৌঁছাল প্রোটোকল ভঙ্গের আলোচনা: রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রত্যাহার ও স্ট্যান্ড রিলিজ কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবে আগামীকাল বৃষ্টি হবে কি না প্রধানমন্ত্রী স্বৈরাচারের অর্থায়ন ও চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়া: হরমুজ প্রণালির সাবমেরিন ক্যাবলে হামলার হুমকি ইরানের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা ব্যর্থ, শহরজুড়ে জরুরি সতর্কতা জারি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬: অস্ত্র, মাদক ও ভিকটিম উদ্ধার আড়াই কোটি টাকায় ঢাকেশ্বরী মন্দিরের নতুন ফটক ও প্রাচীর নির্মাণকাজের উন্মোচন হুথি সংঘাত ও অর্থনৈতিক সংকট: রাজত্বের সবচেয়ে কঠিন সময়ে সৌদি যুবরাজ সালমান

কক্সবাজারে সাগরে নেমে ট্র্যাজেডি: ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :


​কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ভেসে গেছেন পর্যটকদের একটি দল। উত্তাল ঢেউয়ের স্রোতে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও দুইজন পর্যটক।

​বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ি এলাকার ‘মারিনা রিসোর্ট’-এর জাদুঘর সংলগ্ন সৈকতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের তীব্র ঢেউ ও স্রোতের তোড়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যান।

​ঘটনার পরপরই স্থান স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে একজনকে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। পরে সৈকতের ঘটনাস্থল থেকে ৩ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, এখনও পর্যন্ত আরও ২ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় ডাইভারদের সমন্বয়ে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

​ঝুঁকিপূর্ণ এই পয়েন্টে পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network