আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরে সন্ত্রাসী জাহিদের জিম্মিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা: চাঁদাবাজি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, বড় পরিবর্তন পরিকল্পনা সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই আশঙ্কাজনকসহ আহত ৭ পর্যটক টেসলাকে পেছনে ফেলে আকাশে গাড়ি উড্ডয়ন আলেফের, দাবি ‘আমরাই প্রথম’ বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান দুবাইয়ে গ্রেফতার: দুদককে ইন্টারপোলের তথ্য নিশ্চিত ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি ২৪ নভেম্বর আবুধাবি থেকে আসা ফ্লাইটে চট্টগ্রামে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান: কোটি টাকার স্বর্ণ জব্দ, শতকোটি টাকার শুল্ক আদায় ৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া

ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 23
ছবির ক্যাপশন : ডেমরায় গ্যারেজে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, হতাহত নেই


​স্টাফ রিপোর্টার:

রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড় ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে বাসে কোনো শিক্ষার্থী না থাকায় এ ঘটনায় কেউ হতাহত হননি।

​প্রাথমিকভাবে জানা গেছে, গ্যারেজে থাকা অন্য একটি বাসে ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বাসটিতে ছড়িয়ে পড়ে।

​ঘটনা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক জানান, "গতকাল (শনিবার) আমরা বাসটি ডেমরার গ্যারেজে মেরামতের জন্য দিই। আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেরামতের কাজে নিয়োজিত থাকায় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিল না, ফলে কেউ আহত বা হতাহত হয়নি।"

​অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হাসান। তিনি গ্যারেজ কর্মীদের বরাতে জানান, সকালের দিকে গ্যারেজে ‘বনশ্রী পরিবহন’ নামের একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। কাজ করার সময় হঠাৎ বনশ্রী পরিবহনের বাসটিতে আগুন লেগে যায়। দ্রুতই সেই আগুন পাশে পার্ক করে রাখা বিশ্ববিদ্যালয়ের বাসটির ছাদে ছড়িয়ে পড়ে।

​তিনি আরও জানান, আগুন লাগার পর গ্যারেজ কর্মীরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। জবির বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও দরজার গেট বন্ধ থাকায় তা গ্যারেজ থেকে বের করা সম্ভব হয়নি।

​বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া জানান, বাসটি মেরামতের জন্য ডেমরার গ্যারেজে দেওয়া হয়েছিল এবং বেলা সাড়ে ১১টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় বাসের ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

​ঘটনার বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network