আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ: চাঁদা দাবি ও অপহরণের হুমকিতে চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন : বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ: চাঁদা দাবি ও অপহরণের হুমকিতে চরম ভোগান্তিতে যাত্রীরা


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

চাঁদা দাবি ও নিরাপত্তার আশঙ্কায় গত তিন দিন ধরে বান্দরবান-থানচি সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে চাকরিজীবী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

​শনিবার (১০ অক্টোবর) দুপুরে বান্দরবান-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বাস বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

​বাসচালক আব্দুল খালেক জানান, সড়কে নির্বিঘ্নে বাস চলাচল স্বাভাবিক রাখতে একটি সশস্ত্র সংগঠনের পক্ষ থেকে বছরে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ নিয়ে গত তিন মাস ধরে আলোচনা চললেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় গত ৭ অক্টোবর থেকে স্বেচ্ছায় বাস চলাচল বন্ধ রাখা হয়।

​বাস মালিক সমিতির তথ্যমতে, সশস্ত্র সংগঠনের সদস্যরা চালকদের গাড়ি চালাতে নিষেধ করার পাশাপাশি অন্যথায় অপহরণের হুমকি দিয়েছেন। ফলে বাধ্য হয়েই মালিক ও চালকেরা গাড়ি চালানো থেকে বিরত রয়েছেন।

​এদিকে, নিয়মিত বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। নির্ধারিত ৩২০ টাকার ভাড়ার পরিবর্তে তাঁদের এখন বিকল্প বাহন হিসেবে 'চাঁদের গাড়িতে' (জিপ) যাতায়াত করতে হচ্ছে এবং গুণতে হচ্ছে দ্বিগুণ অর্থাৎ ৫৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ভাড়া। বিশেষ করে জরুরি কাজে যাতায়াতকারী চাকরিজীবী ও শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে মারাত্মক বিপাকে পড়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network