আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইল মিলন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 51
ছবির ক্যাপশন : প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইল মিলন

ঢাকা: রেলওয়ের বহুল আলোচিত টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধে এবং ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মাত্র এক মাসের জন্য পূর্ণ দায়িত্ব ও স্বাধীনতা চেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। নির্দিষ্ট এই সময়ের মধ্যে বিনা বেতনে ও কোনো বিশেষ পদ-পদবি ছাড়াই এ সমস্যার দৃশ্যমান সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

​শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিশেষ স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই আকুতি জানান।

​স্ট্যাটাসে মাহবুব কবীর মিলন লেখেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাকে ক্ষমতা দিন মাত্র এক মাসের জন্য। এই এক মাসে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করে দেখাব ইনশাআল্লাহ। পদ, পদবি, আলাদা চেয়ার-টেবিল—কিছুই লাগবে না। বিনা পয়সায় সার্ভিস দেব। শুধু যাতায়াতের জন্য একটা গাড়ি দেবেন। আর কিছু লাগবে না।"

​একই সঙ্গে রেলে অনাকাঙ্ক্ষিত ও মারাত্মক ঝুঁকিপূর্ণ পাথর নিক্ষেপের ঘটনা বন্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক এই সদস্য।

​তিনি আরও লেখেন, "রেলে পাথর মারাও বন্ধ করে দেব একদম। শুধু এক মাস ক্ষমতা বা স্বাধীনতা দিন। পুলিশ, র্যাব ও রেলের সিকিউরিটি আমার সঙ্গে থাকবে। সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট থাকবেন সার্বক্ষণিক। টিকিট বিক্রি শুরু হওয়া থেকে মনিটর করব স্টেশনে বসে বা যেখানে খুশি।"

​রেল খাতে এর আগে দায়িত্ব পালন করার অভিজ্ঞতার কথা তুলে ধরে মাহবুব কবীর মিলন দাবি করেন, যথাযথ প্রশাসনিক ক্ষমতা ও স্বাধীনতা পেলে খুব অল্প সময়েই এই খাতকে দুর্নীতিমুক্ত ও যাত্রীবান্ধব করা সম্ভব।

​তার এই ফেসবুক স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ রেলযাত্রী ও নেটিজেনরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network