আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা নিষেধ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন : আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা নিষেধ

ঢাকা: আদালতে সংবাদ সংগ্রহের সময় অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীকে ভেতরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘নিন্দনীয়’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী, অন্যদিকে রাষ্ট্রপক্ষের দাবি—আসামির আচরণের কারণে আদালতের নির্দেশেই সবাইকে বের করে দেওয়া হয়েছে।

​ঘটনার বিবরণ থেকে জানা যায়, আসামি আখতারুজ্জামানকে আদালতে হাজির করার সংবাদ সংগ্রহ করতে শনিবার অর্ধশতাধিক সাংবাদিক আদালত প্রাঙ্গণে আসেন। তবে আদালত ভবনের প্রবেশদ্বার থেকেই পুলিশ সদস্যরা সাংবাদিকদের ভেতরে ঢুকতে বাধা দেন। পরবর্তীতে প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে পারলেও শেষ পর্যন্ত এজলাস কক্ষে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি।

​নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলে দায়িত্বে থাকা এক উপ-পরিদর্শক (এসআই) কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহীউদ্দিন মাহমুদ সোহেলের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

​তবে সংবাদ সংগ্রহের জন্য এজলাসে আগে থেকেই উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন স্টার নিউজের নিজস্ব প্রতিবেদক তসলিম হোসেন রনি। তিনি পরবর্তীতে সময় সংবাদকে জানান, আখতারুজ্জামানকে আদালতে তোলার পর ডিসি মহীউদ্দিন তাকে এজলাস কক্ষ ত্যাগ করতে বলেন। কারণ জানতে চাইলে ডিসি জানান, ‘এটা আদালতের নির্দেশ।’

​শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক পুলিশের এই ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, “আজকে ডিসি প্রসিকিউশন সাংবাদিক ও আইনজীবীদের আদালত এমনকি বারান্দাতেও ঢুকতে দেননি। এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কোনো কিছু গোপন করার উদ্দেশ্যে সাংবাদিকদের ওপর এই বিধিনিষেধ (এমবারগো) দেওয়া হয়েছে কি না, তা আমার জানা নেই। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

​তবে আসামিপক্ষের অভিযোগ অস্বীকার করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী ভিন্ন কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, “সাংবাদিকদের প্রবেশে ডিসি প্রসিকিউশন নিজে থেকে কোনো বাধা দেননি। শুনানিকালে প্রসিকিউশন, বিচারক ও পুলিশের প্রতি আসামি অত্যন্ত মারমুখী আচরণ করেন। একপর্যায়ে আসামি নিজেই বলেন—আইনজীবী ছাড়া যেন কেউ আদালতে না থাকেন। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতেই বিচারক সবাইকে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।”

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network