আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গেয়ে প্রত্যাহার এএসআই উদয়ন ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্পে পৌঁছাল প্রোটোকল ভঙ্গের আলোচনা: রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রত্যাহার ও স্ট্যান্ড রিলিজ কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবে আগামীকাল বৃষ্টি হবে কি না প্রধানমন্ত্রী স্বৈরাচারের অর্থায়ন ও চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়া: হরমুজ প্রণালির সাবমেরিন ক্যাবলে হামলার হুমকি ইরানের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা ব্যর্থ, শহরজুড়ে জরুরি সতর্কতা জারি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬: অস্ত্র, মাদক ও ভিকটিম উদ্ধার আড়াই কোটি টাকায় ঢাকেশ্বরী মন্দিরের নতুন ফটক ও প্রাচীর নির্মাণকাজের উন্মোচন হুথি সংঘাত ও অর্থনৈতিক সংকট: রাজত্বের সবচেয়ে কঠিন সময়ে সৌদি যুবরাজ সালমান বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করল প্রশাসন রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ৮৪ জন আটক কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিকার চেয়ে খাঁচাবন্দী মৃতদেহ নিয়ে থানায় মালিক ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দিত পুলিশ, থানার ‘ক্যাশিয়ার’ নিয়েও প্রশ্ন পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেয় বিএনপি নেতা

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 78
ছবির ক্যাপশন : স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বাস্তব কন্ঠ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয়টি নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। নির্বাচনের বিধিমালা প্রণয়ন এবং প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতার বিষয় নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে কি না—এ বিষয়েও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতিমালা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজন হলে কমিশন সংশ্লিষ্ট আইন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠালে বিষয়টি আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জামায়াতের পক্ষ থেকে কোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নির্বাচনী বিধিমালা ও প্রার্থীদের যোগ্যতার বিষয়টি সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network