আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 70
ছবির ক্যাপশন : আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা


সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় মাদ্রাসা পরিচালনা ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিএনপি নেতা জাকির হোসেনসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসার উপপরিচালক (প্রশাসন) সৈয়দ সানজিদ বাদী হয়ে রোববার আশুলিয়া থানায় মামলাটি করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে ইমাম হাসানকে প্রধান আসামি এবং ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসার মালিকানাধীন মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মাদ্রাসা ও মার্কেট এলাকায় প্রবেশ করে দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর অভিযোগ, এ সময় মাদ্রাসার আসবাবপত্র, দরজা-জানালা এবং প্রায় ২০টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। পাশাপাশি মাদ্রাসা থেকে নগদ অর্থ, ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী মিলিয়ে আরও কয়েক লাখ টাকার ক্ষতির অভিযোগ এজাহারে উল্লেখ করা হয়েছে।

মাদ্রাসার উপপরিচালক সৈয়দ সানজিদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন ও ইমাম হাসানের নেতৃত্বে একটি দল মাদ্রাসায় হামলা চালায়। তাদের বিরুদ্ধে মাদ্রাসা ও সংশ্লিষ্ট সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করার অভিযোগও করেছেন তিনি।

তবে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন। তার দাবি, সৈয়দ সানজিদের সঙ্গে মাদ্রাসাটির কোনো বৈধ সম্পর্ক নেই এবং তিনি জোরপূর্বক প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে ছিলেন। স্থানীয়দের বিরোধের কারণে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: আশুলিয়া থানা পুলিশ ও মামলার এজাহার।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network