আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ বাছাই করে প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুরোনো মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন আসর, স্টল নেওয়ার আহ্বান রাস্তার পাশে পিঠা, পিঁয়াজু, পুরি, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের মাদকবিরোধী সংগঠন খুলবেন ইশরাক, আরও যা করবেন তিনি কক্সবাজারে সাগরে নেমে ট্র্যাজেডি: ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফের চালু হচ্ছে ডিভি লটারি: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি? পাওনা টাকা নিয়ে তর্কের জেরে যুবদল নেতা সোহেল পুনরায় বহিষ্কার পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গেয়ে প্রত্যাহার এএসআই উদয়ন ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্পে পৌঁছাল প্রোটোকল ভঙ্গের আলোচনা: রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রত্যাহার ও স্ট্যান্ড রিলিজ কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবে আগামীকাল বৃষ্টি হবে কি না প্রধানমন্ত্রী স্বৈরাচারের অর্থায়ন ও চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়া: হরমুজ প্রণালির সাবমেরিন ক্যাবলে হামলার হুমকি ইরানের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা ব্যর্থ, শহরজুড়ে জরুরি সতর্কতা জারি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬: অস্ত্র, মাদক ও ভিকটিম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৩ ডেঙ্গু রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন ৮০

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 69
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৩ ডেঙ্গু রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন ৮০


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৮ জন নারী। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮০ জন রোগীর মধ্যে ৫৪ জন পুরুষ ও ২৬ জন নারী। এর মধ্যে জেলা হাসপাতালে ৬৯ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৩ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট ১ হাজার ৬৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ১ হাজার ৪৪৬ জন, শিবগঞ্জে ৭৮ জন, গোমস্তাপুরে ৪৬ জন, নাচোলে ৩৪ জন এবং ভোলাহাটে ৫৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে চিকিৎসা শেষে ৩৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে সুরক্ষা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে মশারি ব্যবহার করতে হবে। একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network