আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কালিহাতীতে ডেঙ্গু আক্রান্ত ৪৪, স্বাস্থ্য কর্মকর্তার সতর্কবার্তা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 48
ছবির ক্যাপশন : কালিহাতীতে ডেঙ্গু আক্রান্ত ৪৪, স্বাস্থ্য কর্মকর্তার সতর্কবার্তা


​শরিফুল ইসলাম, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমশ বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে আরও এক জন রোগী ভর্তি হওয়ায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ডেঙ্গুর বিস্তার রোধে সর্বসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, পূর্বে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ জন। আজ নতুন একজন রোগী ভর্তি হওয়ায় এই সংখ্যা ৪৪-এ পৌঁছায়। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

​ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মীরুফা তাজনীন সুমি বলেন, "উপজেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। এই মুহূর্তে আমাদের সকলকে অত্যন্ত সচেতন ও সতর্ক থাকতে হবে। প্রতিটি পরিবার যদি নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, তবেই এ রোগ প্রতিরোধ সম্ভব।"

​তিনি আরও জানান, জমে থাকা পানিই এডিস মশার বংশবিস্তারের প্রধান ক্ষেত্র। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা যেকোনো স্থানে যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর রাখতে হবে।

​স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক উদ্যোগের সমন্বয় ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। জ্বর বা ডেঙ্গুর কোনো লক্ষণ প্রকাশ পেলে কোনো ধরনের অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network