আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের সাময়িক পরীক্ষার ফল প্রকাশ, কৃতীদের পুরস্কার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 52
ছবির ক্যাপশন : কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের সাময়িক পরীক্ষার ফল প্রকাশ, কৃতীদের পুরস্কার


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। পরে বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ এম মুস্তাকিম বিল্লাহ নিশান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাইহানুল ইসলাম লুনা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা মুহসিন উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোলাম নবী।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও উত্তম চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষাজীবন থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।

ফলাফল প্রকাশের পর পুরস্কার বিতরণ করা হলে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষে মাদরাসাতুর রাইহান পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। শিক্ষার্থীদের জ্ঞানার্জন, নৈতিক উন্নতি এবং কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের জন্য দোয়া করা হয়

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network