পঞ্চগড় প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানে ইজিবাইক চালক আল-আমিন নিখোঁজ, গুম ও হত্যা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক মো. মোশারফ হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক এই এমপিকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল-আমিন নিখোঁজ, গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড