আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন : আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আকস্মিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

জেলা পুলিশের নেতৃত্বে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠন করা হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার অতিরিক্ত ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি দেশের সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো জেলায় আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জরুরি ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিউআরটি কার্যকর ভূমিকা পালন করবে।

কিউআরটিতে জেলা পুলিশের সদস্যদের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, কিউআরটির সদস্যদের নিয়ে নিয়মিতভাবে মাদক ও অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান এবং মহড়া পরিচালনা করতে হবে। এর মাধ্যমে বিভিন্ন ইউনিটের সদস্যদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর অভিযান পরিচালনার সক্ষমতা তৈরি করা হবে।

সমন্বিত অভিযান ও মহড়ায় কতজন কর্মকর্তা ও সদস্য অংশ নিয়েছেন, কতজনকে আটক করা হয়েছে এবং কী পরিমাণ মালামাল উদ্ধার হয়েছে—এসব তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে।

এ নির্দেশনার কার্যকর বাস্তবায়নের জন্য সব জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট এবং সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এ উদ্যোগের ফলে জেলা পর্যায়ে বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বিতভাবে কাজে লাগিয়ে আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর একটি কাঠামো তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network