আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

প্রকাশ্যে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি: ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১ জন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন : প্রকাশ্যে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি: ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১ জন

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে বিকাশের নগদ টাকা বহনকারী একটি প্রাইভেটকার থেকে প্রায় ৩ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীদের গুলিতে বিকাশের এক হিসাবরক্ষণ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন গাড়িচালক ও এক এরিয়া ম্যানেজার।

​শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড় ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই চাঞ্চল্যকর ও দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

​আহতরা হলেন—বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান 'ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড'-এর শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, মাওনা চৌরাস্তা এলাকার কার্যালয় থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয়। সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার) ব্যাংক বন্ধ থাকা এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের জরুরি প্রয়োজনে নগদ টাকার সংকট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে বিকাশের নিয়মানুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে ব্যালেন্সের বিপরীতে চার কোটি টাকা একটি প্রাইভেটকারে করে শ্রীপুরে আনা হচ্ছিল।

​মোস্তাফিজুর রহমান আরও অভিযোগ করেন, টাকা বহনকারী প্রাইভেটকারটি শ্রীপুর-গোসিঙ্গা সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা সেটির গতিপথ রোধ করে। এরপর তারা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে এবং পিস্তল উঁচিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে লক্ষ্য করে গুলি চালায়।

​গাড়িতে প্লাস্টিকের বস্তায় রাখা চার কোটি টাকার মধ্যে তিনটি বস্তা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দলটি। প্রাথমিক হিসাব অনুযায়ী, লুট হওয়া অর্থের পরিমাণ আনুমানিক তিন কোটি টাকা বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

​এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমেছে। আলামত সংগ্রহ ও আহতদের জবানবন্দি নেওয়ার কাজ চলছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠপর্যায়ে কাজ করছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network