আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাস্তার পাশে পিঠা, পিঁয়াজু, পুরি, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের মাদকবিরোধী সংগঠন খুলবেন ইশরাক, আরও যা করবেন তিনি কক্সবাজারে সাগরে নেমে ট্র্যাজেডি: ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফের চালু হচ্ছে ডিভি লটারি: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি? পাওনা টাকা নিয়ে তর্কের জেরে যুবদল নেতা সোহেল পুনরায় বহিষ্কার পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গেয়ে প্রত্যাহার এএসআই উদয়ন ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্পে পৌঁছাল প্রোটোকল ভঙ্গের আলোচনা: রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রত্যাহার ও স্ট্যান্ড রিলিজ কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবে আগামীকাল বৃষ্টি হবে কি না প্রধানমন্ত্রী স্বৈরাচারের অর্থায়ন ও চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়া: হরমুজ প্রণালির সাবমেরিন ক্যাবলে হামলার হুমকি ইরানের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা ব্যর্থ, শহরজুড়ে জরুরি সতর্কতা জারি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬: অস্ত্র, মাদক ও ভিকটিম উদ্ধার আড়াই কোটি টাকায় ঢাকেশ্বরী মন্দিরের নতুন ফটক ও প্রাচীর নির্মাণকাজের উন্মোচন হুথি সংঘাত ও অর্থনৈতিক সংকট: রাজত্বের সবচেয়ে কঠিন সময়ে সৌদি যুবরাজ সালমান

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অভিযানে উদ্ধার ২৩ টিয়া পাখি, মুক্ত আকাশে অবমুক্ত

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 66
ছবির ক্যাপশন :


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বন্য পাখি সংরক্ষণ ও অবৈধভাবে পাখি আটকে রাখার বিরুদ্ধে প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাখি ধরার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ২৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। এ সময় চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, এসআই ফরিদ, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. শুকুরুদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্ধার করা পাখিগুলো পরবর্তী সময়ে সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন ২৩টি টিয়া পাখি প্রকৃতিতে অবমুক্ত করেন। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্ধার করা পাখিগুলোকে খাঁচাবন্দি না রেখে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত কর্মকর্তা ও সচেতন নাগরিকরা। পাখিপ্রেমীদের মতে, বন্য পাখি সংরক্ষণে প্রশাসনের এমন উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্য পাখি শিকার ও অবৈধভাবে আটকে রাখা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের ভাষায়, “বনে পাখি বনেই মানায়।”

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network