নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো—১. মোঃ হোসেন (২৭), ২. মোঃ আওয়াল (২৮) এবং ৩. মোঃ আনোয়ার হোসেন সাগর (২৮)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৮:৫০ ঘটিকায় কদমতলী থানা এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত তিনজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে মোট ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড