Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : কদমতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৫১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কদমতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৫১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ।

​গ্রেফতারকৃতরা হলো—১. মোঃ হোসেন (২৭), ২. মোঃ আওয়াল (২৮) এবং ৩. মোঃ আনোয়ার হোসেন সাগর (২৮)।

​ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৮:৫০ ঘটিকায় কদমতলী থানা এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত তিনজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে মোট ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF