আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

লামায় 'ছাগলখাইয়া ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন মধুঝিরি রেনেসাঁ স্পোর্টিং ক্লাব

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 62
ছবির ক্যাপশন : লামায় 'ছাগলখাইয়া ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন মধুঝিরি রেনেসাঁ স্পোর্টিং ক্লাব


​উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান):

বান্দরবানের লামায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ছাগলখাইয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর মেগা ফাইনাল ম্যাচ। খেলায় শক্তিশালী চকরিয়া গাবতলী একাদশকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মধুঝিরি রেনেসাঁ স্পোর্টিং ক্লাব (মধুঝিরি ইয়ং স্টার)।

​রোববার অনুষ্ঠিত এই জমজমাট ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা। তিনি খেলা পরিচালনা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

​প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, "খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখে এবং তাদের ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখে। তরুণদের ক্রীড়ামুখী করতে এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।"

​খেলায় একক আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন দল মধুঝিরি রেনেসাঁ স্পোর্টিং ক্লাব। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন লামার আরিফ মিয়া। পুরো টুর্নামেন্টজুড়ে নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন সাকিব রানা এবং সেরা গোলকিপারের ট্রফি লাভ করেন লামার নাজিম।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও বিপুল সংখ্যক যুবসমাজ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network