আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

বাসে জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, র‍্যাবের হাতে ডাকাত দলের মূলহোতা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 89
ছবির ক্যাপশন : বাসে জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, র‍্যাবের হাতে ডাকাত দলের মূলহোতা

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে টাকা-মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং এক যাত্রীকে আটকে রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আটক ব্যক্তির নাম জাবেদ ইকবাল ওরফে বিহারি বাদল (৪০)।

শুক্রবার রাতে ময়মনসিংহ নগরের দিঘারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‍্যাব-১৪। এ সময় একটি বাস থেকে জাহাঙ্গীর আলম নামের এক জিম্মি যাত্রীকে উদ্ধার করা হয়। বাসটি থেকে দেশীয় ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে একটি বাসে ওঠেন সোনালী লাইফ ইনস্যুরেন্সের নারায়ণগঞ্জ ইউনিটের ইনচার্জ জাহাঙ্গীর আলম। বাস কিছু দূর যাওয়ার পর তাঁর সন্দেহ হয়, যাত্রীদের একটি অংশ আসলে ডাকাত দলের সদস্য।

একপর্যায়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে তাঁদের বাস থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর জাহাঙ্গীরকে বাসে আটকে রেখে মারধর করা হয় এবং তাঁর বুকে ছুরি ঠেকিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

জীবন বাঁচাতে জাহাঙ্গীর তাঁর ছোট ভাই ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিকাশের মাধ্যমে ডাকাতদের কাছে ১ লাখ ৩০ হাজার টাকা পাঠানো হয়। তাঁর এটিএম কার্ডও ছিনিয়ে নেওয়া হয় বলে জানান তিনি। তবে টাকা দেওয়ার পরও তাঁকে ছেড়ে দেওয়া হয়নি।

র‍্যাব জানায়, একপর্যায়ে জাহাঙ্গীর তাঁর ভাইকে দ্রুত আরও দুই লাখ টাকা পাঠাতে বলেন। একই সঙ্গে তিনি বলেন, ‘বেঁচে থাকলে তোর টাকা ফেরত দিয়ে দেব।’ এতে তাঁর ভাই শাহারুল আলমের সন্দেহ হয়। তিনি বিষয়টি র‍্যাবকে জানান।

বিকাশ লেনদেনের তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় বাসটির অবস্থান শনাক্ত করে র‍্যাব-১৪। রাত ১২টার দিকে ময়মনসিংহ নগরের দিঘারকান্দা এলাকায় বাসটির গতিরোধে অভিযান চালানো হয়।

র‍্যাবের দাবি, প্রথম তল্লাশিচৌকি দেখে বাসটি দ্রুতগতিতে সেটি অতিক্রম করে পালানোর চেষ্টা করে। পরে দ্বিতীয় তল্লাশিচৌকির সামনে বাসটি থামানো হলে ভেতরে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় কিছু দূর ধাওয়া করে জাবেদ ইকবাল ওরফে বিহারি বাদলকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।

র‍্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চক্রটি দীর্ঘদিন ধরে চলন্ত বাস ব্যবহার করে যাত্রীদের জিম্মি করে টাকা আদায় করে আসছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে ১০টির বেশি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ ইকবাল তাঁর সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আটক জাবেদ ইকবালকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network