আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

‘মিস্টার মোদি যা খুশি করুন, আমরা আপনাকে ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 96
ছবির ক্যাপশন : ‘মিস্টার মোদি যা খুশি করুন, আমরা আপনাকে ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

নয়াদিল্লি:

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজিপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবারে (১০ অক্টোবর) নির্ধারিত এই কর্মসূচি ঠেকাতে রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা ও কড়াকড়ি আরোপ করেছে নরেন্দ্র মোদি সরকার।

​বিক্ষোভস্থলে যাওয়ার আগেই যন্তরমন্তর ও আশপাশের এলাকা ঘিরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের এই কঠোর অবস্থানের মধ্যে হার্ড নিউজের এডিটর ও রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, বিক্ষোভকারীরা আসলে কী করতে পারে—সেই অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে বিজেপি সরকার।

​সরকারের চরম আতঙ্ক ও যানবাহন চলাচল বন্ধ

​আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, বিষয়টি অত্যন্ত অবাক করার মতো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার চরম আতঙ্কে রয়েছে। বিক্ষোভকারীরা কী পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে তারা শঙ্কিত।

​তিনি আরও বলেন, “তারা ট্রেন বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে, বিক্ষোভকারীরা বিক্ষোভস্থল যন্তরমন্তরে আসতে পারে এমন যে কোনো বাহন তারা বন্ধ করে দিয়েছে। সত্যিটা হলো বিজেপি ও কেন্দ্রীয় সরকার খুবই আতঙ্কিত যে এই আন্দোলন কোথায় গড়াবে।”

​আটকে রাখতে প্রস্তুত করা হয়েছে স্টেডিয়াম

​শনিবারের এই কর্মসূচিতে অংশ নিতে আসা আন্দোলনকারীদের কাউকেই যন্তরমন্তরে পৌঁছাতে দেওয়া হয়নি। দিল্লির যন্তরমন্তর ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আশপাশের এলাকায় যারাই গেছেন, তাদেরকেই আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি আটককৃত বিক্ষোভকারীদের রাখার জন্য বেশ কয়েকটি স্টেডিয়ামকে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল।

​পুলিশের এই কঠোর পদক্ষেপের জবাবে ককরোচ পার্টির পক্ষ থেকে বিক্ষোভকারীদের প্রতি নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির নির্দেশ অনুযায়ী, প্রশাসন যেখানেই তাদের আটকাবে, সেই স্থানকেই ‘যন্তরমন্তর’ বানিয়ে সেখানে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

​মোদি সরকারের গ্রহণযোগ্যতা কমছে: বিশ্লেষক

​রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় আলজাজিরাকে আরও বলেন, বিক্ষোভে অংশ নিতে আসা সাধারণ মানুষের কেউই আর মোদির বিজেপি সরকারের শাসন দেখতে চান না।

​তার মতে, “মোদি সরকার এ মুহূর্তে তাদের গ্রহণযোগ্যতা হারানো শুরু করেছে। বিজেপি ভীত যে রাজনৈতিক পরিস্থিতি তাদের অনুকূলে নেই এবং ক্ষমতায় ফিরে আসা তাদের জন্য অনেক কঠিন হবে।”

​উপর্যুক্ত ভিডিওগুলোতে দিল্লির যন্তরমন্তর এলাকায় ককরোচ পার্টির বিক্ষোভ, পুলিশের ব্যাপক কড়াকড়ি এবং নেতাকর্মীদের আটকের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network