আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ভিপি নুরের নাম ভাঙিয়ে টাকা দাবির অডিও ভাইরাল, লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি বহিষ্কার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026
  • সংবাদটি দেখেছেন: 58
ছবির ক্যাপশন : ভিপি নুরের নাম ভাঙিয়ে টাকা দাবির অডিও ভাইরাল, লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি বহিষ্কার


​অনলাইন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে “ভিপি নুরের নির্দেশ—৫ লাখ টাকার কম হবে না” শীর্ষক একটি কল রেকর্ড প্রকাশের পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।

​সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে ফারুক হোসেনকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্টের কাজ, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ড বাবদ প্রাথমিক খরচের জন্য পাঁচ লাখ টাকা দাবি করতে শোনা যায়। তবে অডিও রেকর্ডের সত্যতা কিংবা এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো সম্পাদনার আশ্রয় নেওয়া হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ওঠায় তা পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, “আমার নাম ব্যবহার করে ধান্দাবাজি করে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই।” তিনি জানান, অভিযুক্তকে বহিস্কারের পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) নির্দেশনা দেওয়া হয়েছে।

​তবে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তার দাবি, স্থানীয় একটি চক্র এআই প্রযুক্তির সাহায্যে তার কণ্ঠ কেটে ও সম্পাদনা করে এই অডিও তৈরি করেছে।

​ঘটনার ব্যাখ্যায় ফারুক বলেন, “আমার এলাকার সাকিব নামে এক ছোট ভাই পাসপোর্ট করে দেওয়ার কথা বললে আমি তাকে পাঁচ হাজার টাকার কথা বলি। সেই পাঁচ হাজার টাকাটাকেই এআই প্রযুক্তি ব্যবহার করে পাঁচ লাখ বানিয়ে অডিওটি ছড়ানো হয়েছে।”

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network