আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফের চালু হচ্ছে ডিভি লটারি: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি? পাওনা টাকা নিয়ে তর্কের জেরে যুবদল নেতা সোহেল পুনরায় বহিষ্কার পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গেয়ে প্রত্যাহার এএসআই উদয়ন ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্পে পৌঁছাল প্রোটোকল ভঙ্গের আলোচনা: রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রত্যাহার ও স্ট্যান্ড রিলিজ কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবে আগামীকাল বৃষ্টি হবে কি না প্রধানমন্ত্রী স্বৈরাচারের অর্থায়ন ও চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়া: হরমুজ প্রণালির সাবমেরিন ক্যাবলে হামলার হুমকি ইরানের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা ব্যর্থ, শহরজুড়ে জরুরি সতর্কতা জারি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬: অস্ত্র, মাদক ও ভিকটিম উদ্ধার আড়াই কোটি টাকায় ঢাকেশ্বরী মন্দিরের নতুন ফটক ও প্রাচীর নির্মাণকাজের উন্মোচন হুথি সংঘাত ও অর্থনৈতিক সংকট: রাজত্বের সবচেয়ে কঠিন সময়ে সৌদি যুবরাজ সালমান বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করল প্রশাসন রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ৮৪ জন আটক কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিকার চেয়ে খাঁচাবন্দী মৃতদেহ নিয়ে থানায় মালিক

গাংনীতে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার: মার কাছে ফেরাতে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 71
ছবির ক্যাপশন : গাংনীতে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার: মার কাছে ফেরাতে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা


​মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রাম থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছেন স্থানীয় যুবকেরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কবরস্থানের পাশে তিনটি মেছো বাঘের বাচ্চাকে খেলতে দেখেন স্থানীয় কৃষকেরা। বিষয়টি আশপাশে জানাজানি হলে কয়েকজন যুবক গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, মা মেছো বাঘটি খাবারের সন্ধানে আশপাশের এলাকায় গেলে বাচ্চাগুলো সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে বাচ্চাগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে সেগুলোকে উদ্ধারের স্থানের কাছাকাছি একটি নিরাপদ স্থানে রাখা হয়, যেন মা মেছো বাঘটি ফিরে এসে তাদের নিয়ে যেতে পারে।

​বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেলা বন কর্মকর্তা হামিম হায়দার জানান, খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলোর অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করেছেন।

​তিনি আরও বলেন, "মেছো বাঘ আমাদের বন্যপ্রাণীর একটি গুরুত্বপূর্ণ অংশ। মা মেছো বাঘ খাবারের সন্ধানে গেলে অনেক সময় বাচ্চাগুলো নির্দিষ্ট স্থানে থাকে। এমন অবস্থায় বাচ্চাগুলোকে ধরাধরি করা, ভয় দেখানো বা আটকে রাখা উচিত নয়। মানুষের চলাচল সীমিত রাখলে মা মেছো বাঘটি সহজে ফিরে এসে তার বাচ্চাদের নিয়ে যেতে পারবে।" কৌতূহলবশত বন্যপ্রাণী বাড়িতে না নেওয়ার এবং যেকোনো প্রয়োজনে সরাসরি বন বিভাগকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network