আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফের চালু হচ্ছে ডিভি লটারি: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি? পাওনা টাকা নিয়ে তর্কের জেরে যুবদল নেতা সোহেল পুনরায় বহিষ্কার পূজামণ্ডপে ইউনিফর্ম পরে গান গেয়ে প্রত্যাহার এএসআই উদয়ন ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্পে পৌঁছাল প্রোটোকল ভঙ্গের আলোচনা: রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রত্যাহার ও স্ট্যান্ড রিলিজ কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবে আগামীকাল বৃষ্টি হবে কি না প্রধানমন্ত্রী স্বৈরাচারের অর্থায়ন ও চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়া: হরমুজ প্রণালির সাবমেরিন ক্যাবলে হামলার হুমকি ইরানের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা ব্যর্থ, শহরজুড়ে জরুরি সতর্কতা জারি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬: অস্ত্র, মাদক ও ভিকটিম উদ্ধার আড়াই কোটি টাকায় ঢাকেশ্বরী মন্দিরের নতুন ফটক ও প্রাচীর নির্মাণকাজের উন্মোচন হুথি সংঘাত ও অর্থনৈতিক সংকট: রাজত্বের সবচেয়ে কঠিন সময়ে সৌদি যুবরাজ সালমান বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করল প্রশাসন রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ৮৪ জন আটক কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিকার চেয়ে খাঁচাবন্দী মৃতদেহ নিয়ে থানায় মালিক

যশোরে বিএনপি কর্মীকে আওয়ামী লীগ সাজিয়ে নাশকতা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসির বিরুদ্ধে

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 45
ছবির ক্যাপশন : যশোরে বিএনপি কর্মীকে আওয়ামী লীগ সাজিয়ে নাশকতা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসির বিরুদ্ধে


​বিশেষ প্রতিনিধি:

যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমানের বিরুদ্ধে বিএনপির এক সক্রিয় কর্মীকে আওয়ামী লীগের নেতা সাজিয়ে নাশকতা মামলায় চালান দেওয়া এবং ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। পুলিশি অভিযানের নামে ওই বিএনপি কর্মীকে রাতে বাড়ি থেকে তুলে নেওয়ার পর মামলা ফাসানোর এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বিএনপি নেতারা।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে পুলিশের কয়েকজন সদস্য চৌগাছার রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে থানায় নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর ওসি মামুনুর রহমান রবিউলকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পরিবারের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরিবার সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই রাতেই রবিউলকে আওয়ামী লীগের কমিটির সদস্য হিসেবে উল্লেখ করে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

​তবে ভুক্তভোগী রবিউল ইসলামকে বিএনপির সক্রিয় কর্মী দাবি করে নারায়ণগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডাবলু এবং উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম দলীয় প্যাডে প্রত্যয়নপত্র দিয়েছেন।

​উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম অভিযোগ করে বলেন, "চৌগাছা থানার ওসি মামুনুর রহমান নিজেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। স্থানীয় বিএনপিকে পরিকল্পিতভাবে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করতেই তিনি নির্দোষ বিএনপি কর্মীদের মিথ্যা অভিযোগে ফাসাচ্ছেন।"

​অন্যদিকে ঘুষ দাবি এবং বিএনপি কর্মীকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে মামলা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন চৌগাছা থানার ওসি মামুনুর রহমান। তিনি দাবি করেন, "রবিউল প্রকৃতপক্ষেই আওয়ামী লীগের কমিটির একজন সদস্য। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।"

​বিএনপি কর্মী ফাসানোর এ ধরনের বিতর্কিত অভিযানের বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মিরাজুল ইসলাম জানান, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগটির বিষয়ে খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network