আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

চসিক ভবনে চোর-পুলিশ খেলা: শীর্ষ সন্ত্রাসী বগাকে রক্ষায় মেয়রের ঢাল, সাংবাদিকদের হেনস্তা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 48
ছবির ক্যাপশন : চসিক ভবনে চোর-পুলিশ খেলা: শীর্ষ সন্ত্রাসী বগাকে রক্ষায় মেয়রের ঢাল, সাংবাদিকদের হেনস্তা


​বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার ও নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার করতে গিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সরাসরি হস্তক্ষেপে খালি হাতে ফিরে আসতে বাধ্য হয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে চসিক নগর ভবনে এই নজিরবিহীন ঘটনা ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে মেয়রের অনুসারীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন একাধিক সংবাদকর্মী।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগা চসিক নগর ভবনে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে খুলশী থানা পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশ সদস্যরা নগর ভবনের বাইরে অবস্থান নিয়ে বগা বের হওয়ার অপেক্ষা করতে থাকেন। তবে অভিযানের খবর পেয়ে বগা মেয়রের কার্যালয়ের ভেতরেই আত্মগোপন করেন।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে নেতৃত্ব দিতে ঘটনাস্থলে যান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হাসান মোস্তফা স্বপন। তিনি নগর ভবনের ভেতরে প্রবেশ করলে মেয়র ডা. শাহাদাত হোসেন তাকে পুলিশ দল নিয়ে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেন। মেয়রের এমন বাধার মুখে দীর্ঘ প্রায় এক ঘণ্টা অবস্থানের পর রাত ৯টার দিকে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেফতার না করেই স্থান ত্যাগ করতে বাধ্য হয় সিএমপির টিম।

​অভিযানের পর রাত ৯টার দিকে মেয়র ডা. শাহাদাত হোসেন নগর ভবন থেকে বের হওয়ার সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করেন এবং সন্ত্রাসী বগার অবস্থান বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মেয়রের অনুসারীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা সাংবাদিকদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং একাধিক চ্যালেন ও পত্রিকার প্রতিনিধির ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন। ঘটনার বেশ কিছু ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

​গাড়িতে ওঠার মুহূর্তে ক্ষোভ প্রকাশ করে মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এখানে কী জন্য এসেছেন? সিটি করপোরেশনে একশ’ মানুষ আসবে। আপনারা চলে যান।”

​ঘটনার পর সার্বিক বিষয়ের ব্যাখ্যা পেতে সাংবাদিকরা সিএমপির ডিসি (উত্তর)-এর কার্যালয়ে যান। সেখানে খুলশী থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক চলছিল। তবে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা বসিয়ে রাখার পর রাত পৌনে ১২টার দিকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানান, ডিসি-উত্তর কার্যালয়ে উপস্থিত নেই।

​একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডারকে গ্রেফতাকে স্বয়ং মেয়রের বাধা প্রদান এবং সংবাদকর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সমাজ ও সাধারণ নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network