আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা ব্যর্থ করল প্রশাসন রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, ৮৪ জন আটক কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিকার চেয়ে খাঁচাবন্দী মৃতদেহ নিয়ে থানায় মালিক ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দিত পুলিশ, থানার ‘ক্যাশিয়ার’ নিয়েও প্রশ্ন পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেয় বিএনপি নেতা চাটখিলে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল: সাধারণ গ্রাহকের ঘাড়ে ১ লাখ ১০ হাজার টাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪: চালকের আসনে ছিলেন সুপারভাইজার, বাসে ছিলেন শতাধিক যাত্রী দুপুরে প্রধানমন্ত্রী রাজশাহী সফর, বেলা ৩টায় জনসভা ১ লাখ ৩৫ হাজার আসন: বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম তৈরি করছে ভিয়েতনাম হাসপাতালের ১৫টি ফ্যান চুরি: বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড অপরাধী যতই ক্ষমতাশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: আইজিপি ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করত সাংবাদিক আলিফ প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরে ১৫০ নতুন ট্রলি যুক্ত, বাকিগুলো যাবে চট্টগ্রাম ও সিলেটে সরকারি চাকরিজীবীরা এই মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেওয়া হবে

সরই ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন : সরই ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি


উপজেলা প্রতিনিধি: মো. আলী হোসেন

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভার প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি, যোগ্য প্রার্থী বাছাই এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে মতামত তুলে ধরেন।

আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভাকে কেন্দ্র করে আয়োজিত আলোচনায় উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক আহ্বায়ক আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক মো. হারিছ, বিএনপির দুর্দিনের কর্মী হিসেবে পরিচিত মাহাবুবুর রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনায় আব্দুল হালিম বলেন, বিএনপির কঠিন সময়ে যারা দল ও সংগঠনের সঙ্গে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। সুখে-দুঃখে পাশে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের সেবা করার সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে যারা যোগ্য, তাদের বিষয়ে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। যোগ্য ব্যক্তিদের জনগণের সেবা করার সুযোগ করে দেওয়া দলীয় নেতাকর্মীদের সম্মিলিত দায়িত্ব।

মতবিনিময় সভায় অতীতে নির্যাতনের শিকার নেতাকর্মীদের মূল্যায়ন, প্রত্যেকের সম্মান বজায় রাখা এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতারা মনে করেন, দলীয় ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

সভায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network