আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কুমিল্লার তাজমিন হত্যা মামলা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন : কুমিল্লার তাজমিন হত্যা মামলা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক


​নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার সদর উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রী তাজমিন আক্তারকে (১৫) ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাজমিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাজুকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে কুমিল্লার সংশ্লিষ্ট মামলায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

​সম্পর্কের শুরু ও চাঞ্চল্যকর তথ্য:

আটকের আগে গণমাধ্যমের কাছে তাজমিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেন রাজু। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে তার পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাজুর ভাষ্য অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার পৌঁছানোর পর তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। এরপর পরদিন দুপুরে তাজমিন একা কুমিল্লার উদ্দেশে রওনা দেন এবং পথেই এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।

​পূর্বে গ্রেপ্তার সিএনজিচালক:

এর আগে শর্টকাট পথে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন সিএনজিচালক সুমন মিয়া। পুলিশ তাকে আগেই গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে ও ঘটনার মূল রহস্য উন্মোচনে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network