রাজধানী প্রতিনিধি:
রাজধানীর তুরাগ এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ মোঃ শামীম (২৬) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ মডেল থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তুরাগ থানা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
তুরাগ মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ওই রাতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে শামীমের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শামীম একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে তুরাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রি করে আসছিল।
এ ঘটনায় তুরাগ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রিন্ট করুন ফটো কার্ড