নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলো— আল-আমিন (২২) ও মোঃ রিফাত (২৩)।
সিটিটিসি সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৮:১০ ঘটিকায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় পথচারীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে আল-আমিন ও রিফাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করে।
প্রিন্ট করুন ফটো কার্ড