Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেফতার

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেফতার


​নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

​গ্রেফতারকৃতরা হলো— আল-আমিন (২২) ও মোঃ রিফাত (২৩)।

​সিটিটিসি সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৮:১০ ঘটিকায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় পথচারীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে আল-আমিন ও রিফাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF