আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

মুন্সীগঞ্জে চাঁদাবাজি মামলায় চাঁদার ২ লাখ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 68
ছবির ক্যাপশন : মুন্সীগঞ্জে চাঁদাবাজির মামলায় চাঁদার ২ লাখ টাকাসহ যুবদল নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে বিয়ে পড়ানোর কথা বলে এক কাজীকে বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাজীব হোসেন অপুর বিরুদ্ধে।

এ ঘটনায় করা মামলায় রাজীব ও তার সহযোগী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রাজীবকে যুবদল থেকেও বহিষ্কার করা হয়েছে।

ভুক্তভোগী কাজী মো. হাবিবুর রহমান দৈনিক মানবজমিনের সাংবাদিক নাহিদ হাসানের বাবা।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার বাসা থেকে বিয়ে পড়ানোর কথা বলে কাজী মো. হাবিবুর রহমানকে ডেকে নেয়া হয়। রাজীব হোসেন অপু, স্বপনসহ চার-পাঁচজন মোটরসাইকেলে করে তাকে মুক্তারপুর এলাকায় নিয়ে একটি কক্ষে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে বাধ্য হয়ে মুন্সীগঞ্জ অগ্রণী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে অভিযুক্তদের দেয়া হয়। টাকা পাওয়ার পর তাকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ করেন হাবিবুর রহমান।

এজাহারে বলা হয়েছে, স্বপনের স্ত্রী ইতি (২৫) অভিযোগকারী কাজী মো. হাবিবুর রহমানের মাধ্যমে স্বপনকে তালাকনামা প্রদান করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই তার কাছে চাঁদা দাবি করা হয়।

পরে ছেলে সাংবাদিক নাহিদ হাসানকে সঙ্গে নিয়ে থানায় মামলা করেন কাজী হাবিবুর রহমান।

সোমবার রাতে রাজীব হোসেন অপু ও স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চাঁদার দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মামলায় অভিযোগের ভিত্তিতে রাজীব হোসেন অপু ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

এদিকে, গ্রেপ্তারের পর রাজীব হোসেন অপুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network