আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

‘মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা’: ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের প্রমাণ চেয়েছে জামায়াত

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 55
ছবির ক্যাপশন : ‘মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা’: ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের প্রমাণ চেয়েছে জামায়াতঢ়


​ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের দেওয়া বক্তব্যকে কাল্পনিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হলে এই বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি।

​শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান।

​বিবৃতিতে বলা হয়, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে প্রতীয়মান হয়। জামায়াতের পক্ষ থেকে এই তথ্যকে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

​অ্যাডভোকেট জুবায়ের উল্লেখ করেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে জনগণ তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলার আগে নির্ভরযোগ্য প্রমাণ থাকা অপরিহার্য। প্রমাণ ছাড়া এমন মন্তব্য করা দায়িত্বশীল আচরণের পরিচয় দেয় না।

​বিবৃতিতে আরও বলা হয়, অটোরিকশা চলাচল, যানজট নিরসন ও চালকদের জীবিকাসংক্রান্ত বিষয়গুলো বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে সমাধান করা উচিত, প্রমাণহীন অভিযোগ তুলে রাজনৈতিক নেতার চরিত্রহনন করে নয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network