আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজির বেশি ৮০ টি স্বর্ণবার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 53
ছবির ক্যাপশন : দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজির বেশি ৮০ টি স্বর্ণবার

বিমানবন্দর প্রতিনিধি:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

​রোববার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দর এলাকায় বিশেষ নজরদারি বাড়ান। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-০৫৮২) একটি ফ্লাইটে দায়িত্বরত দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে রানওয়েতেই তাদের আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের পরিহিত জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণবার জব্দ করা হয়। উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

​কাস্টমস গোয়েন্দা সূত্রের মতে, বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণ লুকিয়ে পাচারের চেষ্টা চোরাচালানের একটি নতুন কৌশল। এই ঘটনায় আন্তর্জাতিক কোনো সংঘবদ্ধ চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণের মূল চালানটি কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

​আটক দুই বিমানকর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network