আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযান: ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 87
ছবির ক্যাপশন : সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযান: ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে বিশেষ অভিযান চালিয়ে ৪২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের একটি টহল দল বিশেষ অভিযান শুরু করে। অভিযানকালে আন্তর্জাতিক সমুদ্রসীমানায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পেয়ে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা পাচারকারীরা ৩টি বস্তা সাগরে ফেলে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়।

​পরবর্তীতে পানি থেকে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​তিনি আরও বলেন, “দেশের উপকূলীয় অঞ্চল ও একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদক পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network