আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান: সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় পরিবহনে মহাসড়কে যানজট

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন : রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান: সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় পরিবহনে মহাসড়কে যানজট


​বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের বিশেষ চালান। শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টায় ইউরেনিয়াম বহনকারী ৩টি বিশেষ লরিসহ বহরটি ঢাকা থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

​নিরাপত্তা সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর সার্বিক নেতৃত্বে পুলিশ, স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে এক কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। ইউরেনিয়াম বহনকারী ৩টি লরির পাশাপাশি আরও একটি লরিতে অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি রয়েছে। এছাড়া পুরো প্রক্রিয়ায় সাথে রয়েছে রাশিয়া থেকে আগত একদল পারমাণবিক বিশেষজ্ঞ।

​ইউরেনিয়াম বহনকারী ভিভিআইপি বহরটি চলাচলের সময় সড়ক ও মহাসড়কের নির্দিষ্ট রুটে সাময়িকভাবে যানবাহন চলাচল স্থগিত রাখা হয়। ফলে ঢাকা-পাবনা রুটসহ সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে তীব্র যানজট। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে যৌথবাহিনী।

​এর আগে, নানা বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে গত শুক্রবার রাতে ইউরেনিয়ামবাহী একটি বিশেষ কার্গো বিমান ঢাকায় অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রটোকল অনুযায়ী চালানটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেয় ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রকল্পের জ্বালানি সরবরাহের ধারাবাহিকতায় আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি পৃথক ফ্লাইটে ইউরেনিয়ামের পরবর্তী চালানগুলো দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network