আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা করা হলো

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 44
ছবির ক্যাপশন : সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা করা হলো

স্টাফ রিপোর্টার | ঢাকা

​বন্ডেড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ ‘অননুমোদিত’ গুদামে মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন চারটি গুদাম সিলগালা করেছে শুল্ক গোয়েন্দা ও এনবিআর।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানের `টস বন্ড প্রাইভেট লিমিটেডে' এক যৌথ অভিযান চালিয়ে গুদামগুলো সিলগালা করা হয়। শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​এনবিআরের রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন, টস বন্ড প্রাইভেট লিমিটেডের অনুকূলে কেবল দুটি গুদাম অনুমোদিত ছিল। তবে বন্ড সুবিধার আওতায় আনা পণ্য অননুমোদিত জায়গায় স্থানান্তর ও মজুতের প্রমাণ মেলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির মোট চারটি গুদামই সিলগালা করা হয়েছে।

​আইন অনুযায়ী, বন্ডেড ওয়্যারহাউজ থেকে কেবল বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত নির্দিষ্ট ব্যক্তিরাই শুল্কমুক্ত মদ কেনার অধিকার রাখেন। তবে টস বন্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এসব শুল্কমুক্ত পণ্য বেআইনিভাবে খোলাবাজারে চড়া দামে বিক্রির অভিযোগ আসছিল। এ নিয়ে গত কয়েক মাস ধরেই কাস্টমস ও কর গোয়েন্দারা অনুসন্ধানে নামেন।

​তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেখ নুর ইসলামের বিরুদ্ধে দেশে মদ ও বার ব্যবসায় একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া কানাডায় নুর ইসলাম ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে, যা দেশের কর গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গোপন রাখা হয়েছিল। বিষয়গুলো নিয়ে এনবিআর ও অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে।

​উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় নিউ গিনি আবাসন প্রকল্প এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিলে তা কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রমের গতি আরও বেগবান হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network