আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

মোহাম্মদপুরে বিপুল ভেজাল ওষুধ ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩: ডিবি ওয়ারী বিভাগ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 55
ছবির ক্যাপশন : মোহাম্মদপুরে বিপুল ভেজাল ওষুধ ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩: ডিবি ওয়ারী বিভাগ


​বিশেষ প্রতিনিধি | ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ, প্রসাধনী এবং তা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

​গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল্লা আল-মামুন (৪২), মো. সাজু (৩৩) এবং মো. সজীব (২৬)।

​মঙ্গলবার (৬ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান 'সি' ব্লকের একটি ভবনের তিন তলার ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল ও অনুমোদনহীন সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান এবং পাউডার জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:

  • ​শিশু ও সাধারণ স্বাস্থ্যের সিরাপ/ক্যাপসুল: ৮০০ বোতল 'KIDICARE Syrup Plus (100ml)', ১৯২ বোতল 'KIDZ Omega Liquid (100ml)', ১০০ বক্স 'LACTOFLEX Capsules', ৭০ বোতল 'Pedia Vox Kid Syrup', ৩০০ পাতা 'Osearc-CD' ক্যাপসুল, ১০ বোতল 'Nutramide Syrup' এবং ৫ কেজি 'Oriva Hapes' সাদা পাউডার।
  • ​প্রসাধনী ও হাইজিন সামগ্রী: ১৫০ বোতল 'Detox Plus Shampoo', ৫০ বোতল 'BIOKET Active Shampoo', ৭০ বোতল 'ZERO DAN Shampoo', ৪০ বোতল 'KETCOR-Z Shampoo' এবং ৩০ বোতল 'Facy GLOW Face Wash'।

​এছাড়া ওষুধ প্যাকেজিং ও বিক্রয়ের প্রস্তুতির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ খালি মোড়ক ও কৌটা জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৫০টি 'INTA CLEAN HYGIENE WASH'-এর খালি মোড়ক, মোড়কবিহীন ৮০ বোতল হাইজিন ওয়াশ, ৩০০টি 'PERMIMITE Soap'-এর খালি মোড়ক, ৮০টি 'Spiruva (Spirulina)' লিফলেট, ১০০টি ফেসওয়াশের পলিথিন, ৩০০টি লেবেলবিহীন সিরাপের বোতল, ৪০০টি সাদা প্লাস্টিকের কৌটা, ১০০টি লেবেলবিহীন সাদা ট্যাবলেট এবং ৫০০টি সবুজ রঙের খালি ক্যাপসুল সেল।

​ঘটনাস্থল থেকে ওষুধ তৈরির কাজে ব্যবহৃত ৩টি গ্যাস সিলিন্ডার, ১টি ফুয়েল লাগানোর মেশিন, ২টি ক্যাপসুল ভরার মেশিন, ১০ কেজি পলিথিন ফুয়েল, ৬টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ এবং ২টি লেবেল লাগানোর সাঁচ জব্দ করে পুলিশ।

​ডিবি ওয়ারী বিভাগ জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে শিশুদের ব্যবহৃত সংবেদনশীল সিরাপ ও লিকুইড পণ্যও রয়েছে, যা কোমলমতি শিশুদের স্বাস্থ্য ও জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

​ভেজাল ও অনুমোদনহীন ওষুধ সামগ্রী প্রস্তুত ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের মূল উৎস, প্রস্তুতকারক ও সরবরাহকারীদের শনাক্ত করতে গোয়েন্দা তদন্ত অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network