আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

অংশীজনের মতামত নিয়ে সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 65
ছবির ক্যাপশন : অংশীজনের মতামত নিয়ে সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক | বাস্তব কণ্ঠ

অংশীজনদের সঙ্গে আলোচনা করে মানুষের প্রয়োজন ও মতপ্রকাশের স্বাধীনতা বিবেচনায় সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত ইউএস কনস্টিটিউশন ডে উদ্‌যাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। মানুষের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় রেখে আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, ‘সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে। বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে। মানুষের প্রয়োজন অনুযায়ী আইনের সংশোধন করা হবে।’

বাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি রোধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান আইনমন্ত্রী। তাঁর ভাষ্য, মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তির মর্যাদা রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রেখেই সংশোধন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠা সরকারের অন্যতম অগ্রাধিকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে আইনমন্ত্রী দাবি করেন, বিশ্বের যেকোনো ট্রাইব্যুনালের তুলনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এগিয়ে রয়েছে। তিনি বলেন, ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামী সংবাদমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network