আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 68
ছবির ক্যাপশন : সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩

বিশেষ প্রতিনিধি: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশি অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তাদের রক্তাক্ত ও আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

​আহত সাংবাদিকেরা হলেন— ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর মো. জহিরুল ইসলাম, ‘আগামীর সময়’-এর মো. সিয়াম হোসেন গাজী এবং কন্ট্রিবিউটর সাংবাদিক মো. তোফায়েল আহমেদ।

​প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, রবিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় শাহবাগ থানা পুলিশ একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য ও ভিডিওচিত্র সংগ্রহ করছিলেন ওই তিন সাংবাদিক। অভিযোগ উঠেছে, সংবাদ সংগ্রহের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী হঠাৎ তাদের ওপর চড়াও হন এবং অতর্কিতে হামলা চালান। মারধরে সাংবাদিকেরা গুরুতর আহত হলে স্থানীয় পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

​আহত সাংবাদিক জহিরুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, "সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে আমরা সংবাদ সংগ্রহ করছিলাম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালান। এতে আমরা তিনজনই গুরুতর আঘাত পাই।"

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে হামলার শিকার হয়ে তিন সাংবাদিক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

​এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network