আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি সোনা ও নগদ টাকা লুট

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন : কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি সোনা ও নগদ টাকা লুট


​বিশেষ সংবাদদাতা: ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ফুফাতো ভাইকে গুলি করে আনুমানিক ২০ থেকে ২৫ ভরি সোনা ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড় ৭টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

​ঘটনায় গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী অন্তর সরকার (২৫) ও তার ফুফাতো ভাই রাজিব সরকারকে (২০) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত অন্তর সরকার কেরানীগঞ্জের হযরতপুর বাজারে জুয়েলারি ব্যবসা করেন। সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে অন্তর সরকার, তার বাবা মিতাই সরকার এবং ফুফাতো ভাই রাজিব সোনা-অলংকার ও নগদ টাকা নিয়ে অটোরিকশা যোগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অটোরিকশাটি হযরতপুর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে ৯ জন এবং একটি সিএনজি অটোরিকশায় আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

​দুর্বৃত্তরা অটোরিকশায় অনবরত হামলা চালিয়ে অন্তর ও রাজিবের পায়ে গুলি বর্ষণ করে। এরপর তারা স্বর্ণালংকার ভর্তি টিফিনবক্সটি ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় এলাকায় আতঙ্ক ও ভীতির সৃষ্টি করতে দুর্বৃত্তরা ৫-৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

​হাসপাতালে চিকিৎসাধীন আহত অন্তর সরকার জানান, ছিনতাই হওয়া টিফিনবক্সটিতে আনুমানিক ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট কেরানীগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network