আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

রাশিয়ার দাবি: ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১,২২৫ সেনা নিহত

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 77
ছবির ক্যাপশন : রাশিয়ার দাবি: ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১,২২৫ সেনা নিহত



আন্তর্জাতিক ডেস্ক | বাস্তব কন্ঠ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নতুন দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১ হাজার ২২৫ সেনা হতাহত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যুদ্ধ পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বার্তা সংস্থা তাস মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, নর্দার্ন ব্যাটলগ্রুপের দায়িত্বপূর্ণ এলাকায় ইউক্রেনের সর্বোচ্চ ১৯৫ সেনা, ওয়েস্ট ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ২০০ এবং সাউথ ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ১৬৫ সেনা হারিয়েছে।

এ ছাড়া সেন্টার ব্যাটলগ্রুপের এলাকায় ৩৪৫ জনের বেশি, ইস্ট ব্যাটলগ্রুপের এলাকায় সর্বোচ্চ ২৮৫ এবং ডনিপ্র ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ৩৫ সেনা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে মস্কো।

রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রাতে ইউক্রেনের ওডেসা অঞ্চলের ভেলিকায়া বালকা এলাকায় সামরিক সরঞ্জাম সংরক্ষণের একটি রসদকেন্দ্রে হামলা চালানো হয়েছে। একই অভিযানে চেরনোমোরস্ক বন্দরে থাকা একটি পণ্যবাহী জাহাজ ও একটি ফেরিতে হামলার কথাও জানানো হয়েছে।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ইউরোপ থেকে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত রেল অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের সামরিক ইউনিট, জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং ড্রোন সংরক্ষণ ও সংযোজনকেন্দ্রসহ ৩৯টি এলাকায় হামলার দাবি করা হয়েছে।

খারকিভ অঞ্চলের কাজাচিয়া লোপান এলাকার কাছে ইউক্রেনীয় বাহিনীর দুটি হামলাকারী দলকে ধ্বংস করার দাবিও করেছে রুশ বাহিনী। একই সঙ্গে ওলখোভাতকা এলাকার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং সেখানে আটকে থাকা ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছে মস্কো।

এদিকে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী গত ২৪ ঘণ্টায় ছয়টি নিয়ন্ত্রিত বোমা এবং ৫৮৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে। রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে দুই শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবিও করেছে রুশ কর্তৃপক্ষ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনী ইউক্রেনের বিপুলসংখ্যক যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন, ট্যাংক, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রকেট লঞ্চার, কামান ও সামরিক যান ধ্বংস করেছে।

তবে যুদ্ধের মধ্যে উভয় পক্ষই নিয়মিতভাবে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি ও সামরিক সাফল্যের বিভিন্ন পরিসংখ্যান প্রকাশ করে থাকে। স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হওয়ায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এসব দাবির সত্যতা সম্পর্কে আলাদাভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাস

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network