আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস: মারধরকারী যুবককে আটক করেছে পুলিশ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 38
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের ফটকের সামনের ফুটপাতে এক বয়স্ক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

​আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১২টার দিকে ধানমন্ডি মডেল থানাধীন মিনাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খালিদ হাসান পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের গ্রাফিক্স ডিজাইনার।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, “সকালে অভিযান চালিয়ে খালিদ হাসানকে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগে শহীদ আব্দুল্লাহ আল মাসুদ (৪৮) নামের এক ব্যক্তির ওপর চড়াও হন কয়েকজন পথচারী। এ সময় ঘটনাস্থলে হট্টগোল সৃষ্টি হলে ভুক্তভোগী তরুণীও এর প্রতিবাদ করেন। তবে একপর্যায়ে সাদা শার্ট পরিহিত যুবক খালিদ হাসান অতিউৎসাহী হয়ে ওই বয়স্ক ব্যক্তিকে চড়-থাপ্পড়, লাথি মারতে থাকেন এবং কান ধরে ওঠবস করতে বাধ্য করেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে গণমাধ্যম ও অনলাইনে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। আইনি প্রক্রিয়া ব্যতিরেক নিজ হাতে আইন তুলে নেওয়া ও এক যুবকের অমানবিক আচরণের দৃশ্যটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তৎপর হয় ধানমন্ডি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ সকালে খালিদ হাসানকে গ্রেফতার করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network