রাজশাহী প্রতিনিধি:
কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে দেশের ৪০ লাখ কৃষকের মাঝে বিশেষ সুবিধা সংবলিত 'কৃষক কার্ড' বা 'ফার্মার কার্ড' পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বিএনপি বিশ্বাস করে কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” কৃষকদের কষ্ট লাঘব এবং উৎপাদন খরচ কমাতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, খুব শীঘ্রই এই কার্ডগুলো কৃষকদের হাতে পৌঁছে দেওয়া শুরু হবে।
কৃষক কার্ডের বহুমুখী সুবিধার কথা তুলে ধরে তিনি জানান, এই একটিমাত্র কার্ডের ভেতরেই প্রায় ১০ ধরনের সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে, যা আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষকদের দারুণভাবে সহায়তা করবে।
প্রিন্ট করুন ফটো কার্ড