আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নৌ-পরিবহন কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 126
ছবির ক্যাপশন : জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নৌ-পরিবহন কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে একটি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এসব কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন পায়।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। পদাধিকারবলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীও এ কমিটির সদস্য হিসেবে থাকবেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাজিব হাসান, বগুড়া-২ আসনের মোহাম্মদ হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান, শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩১-এর সংসদ সদস্য মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মেহেরপুর-২ আসনের মোহাম্মদ নাজমুল হুদা এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ।

জয়নুল আবদিন ফারুক বিএনপির জ্যেষ্ঠ নেতা। তিনি এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

নবম জাতীয় সংসদে তিনি বিরোধী দলের চিফ হুইপের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি সংসদীয় কার্যক্রমেও তার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। তিনি নোয়াখালী-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নতুন কমিটি গঠনের ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতিমালা ও বিভিন্ন বিষয়ে সংসদীয় নজরদারি আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network