আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ঘুসের ভিডিও ভাইরাল: চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন : ঘুসের ভিডিও ভাইরাল: চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড


​চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

টাকা ঘুস গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিককে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এক প্রশাসনিক আদেশে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

​মঙ্গলবার সকালে ‘আইটিভি’ নামক একটি ফেসবুক পেজে মাসুদ আলম নামের এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, এএসআই অতনু বণিক চুনারুঘাট থানার পুকুরপাড়ে বসে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুস নিচ্ছেন এবং অন্য এক ব্যক্তিকে মামলায় জড়ানো নিয়ে দর-কষাকষি করছেন।

​ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে বিকেলেই তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্তির নির্দেশ দেওয়া হয়।

​চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ছড়িয়ে পড়া ভিডিওটি গত মার্চ মাসের বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

​উল্লেখ্য, এর মাত্র এক দিন আগে চুনারুঘাট থানার অপর এক এএসআই-এর ঘুস গ্রহণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরপর দুই দিনে দুই পুলিশ কর্মকর্তার এমন কাণ্ডে স্থানীয় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network