আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, সাক্ষী হাজির করতে সিএমপির জরুরি চিঠি

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 53
ছবির ক্যাপশন : ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, সাক্ষী হাজির করতে সিএমপির জরুরি চিঠি


​বিশেষ প্রতিবেদক:

বিভিন্ন মামলায় নির্ধারিত সময়ে সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় চট্টগ্রাম নগর পুলিশে কর্মরত ও দেশের বিভিন্ন ইউনিটে বদলি হওয়া প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এসব সাক্ষী অনুপস্থিত থাকার কারণে বিচারকাজ দীর্ঘায়িত ও মামলা নিষ্পত্তিতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে মনে করছেন আদালতসংশ্লিষ্টরা।

​চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও আদালত সূত্রে জানা গেছে, সাক্ষীদের তালিকায় কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা একসময় চট্টগ্রাম নগরের পতেঙ্গা, কোতোয়ালি, খুলশী, হালিশহর, চকবাজার, বাকলিয়া, পাঁচলাইশসহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তারা চট্টগ্রামসহ ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও চাঁদপুরের বিভিন্ন ইউনিটে কর্মরত। এছাড়া সিআইডি, পিবিআই, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ ও এসবির মতো বিশেষায়িত ইউনিটেও অনেকে দায়িত্ব পালন করছেন।

​পরিস্থিতি সামাল দিতে এবং সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করতে সিএমপি থেকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে ‘অতীব জরুরি’ চিঠি পাঠানো হচ্ছে। গত ৩ অক্টোবর সিএমপির উপকমিশনার (সদর) দপ্তর থেকে ১৮টি পৃথক স্মারকে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে চিঠি দেওয়া হয়। চিঠিতে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত দিনে সকাল ৯টায় আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

​সিএমপির দাপ্তরিক চিঠিতে উল্লেখ করা হয়, এসব সাক্ষীর বিরুদ্ধে একাধিকবার সমন, গ্রেপ্তারি পরোয়ানা এবং সর্বশেষ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও তারা আদালতে উপস্থিত হননি। এতে মামলার নিষ্পত্তিতে মূল অন্তরায় সৃষ্টি হচ্ছে। নির্ধারিত তারিখে সাক্ষী হাজির না হলে ফৌজদারি কার্যবিধির ৪৮৫(ক) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

​সাধারণ মামলার পাশাপাশি গুরুতর অপরাধের মামলাগুলোতেও পুলিশ সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিচারিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। গত ১৬ সেপ্টেম্বর ২০২২ সালের একটি হত্যা মামলায় সাক্ষীর অনুপস্থিতির প্রেক্ষিতে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালত চট্টগ্রাম পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

​বর্তমানে এসব মামলা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, মহানগর বিশেষ ট্রাইব্যুনাল, বিভাগীয় বিশেষ জজ আদালত ও শিশু আদালতসহ বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এসব মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network