আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে পুলিশের অভিযান, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 55
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে পুলিশের অভিযান, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মিরটুলী গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. আনারুল হক (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার একটি দল মিরটুলী গ্রামে আনারুল হকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেপ্তারের পাশাপাশি তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আনারুল হক মিরটুলী গ্রামের আফসার আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। কোথাও মাদক কেনাবেচা বা মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য তিনি আহ্বান জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে সহযোগিতা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network