আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

কুমিল্লার ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে, আটক ৬২৪

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন : কুমিল্লার ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে, আটক ৬২৪

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত কয়েক ঘণ্টার অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। দলবদ্ধভাবে চলাফেরা, বিভিন্ন স্থানে আড্ডা, বখাটেপনা, মারামারি এবং অন্যান্য অপরাধে তাদের জড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ অবস্থায় অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে জেলার সব থানায় একযোগে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় পুলিশ। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় বুধবার সন্ধ্যার পর ১৮টি থানায় একসঙ্গে অভিযান শুরু হয়।

অভিযানের সময় কুমিল্লা নগরীসহ বিভিন্ন থানার আওতাধীন গুরুত্বপূর্ণ পয়েন্ট, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।

পুলিশ জানিয়েছে, অভিযানে সন্দেহভাজন এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে—এমন ৬২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও পূর্ববর্তী কর্মকাণ্ড যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ আরও জানিয়েছে, কিশোর গ্যাং ও বখাটেপনার বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হবে।

পুলিশ কর্মকর্তারা বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কিশোরদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network