আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা: মাদক মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত ২

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন :


​স্টাফ রিপোর্টার:

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় গ্রেফতারকৃত এক নারী ও এক পুরুষ আসামিকে ছিনিয়ে নিতে ৪০-৫০ জনের একদল সশস্ত্র যুবক অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হামলায় টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক নামের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। সেখান থেকে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এরপরই আসামিদের সহযোগীরা রামদা, হাসুয়া, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফাঁড়িতে চড়াও হয়।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, সশস্ত্র দলটি ফাঁড়ি ঘেরাও করে দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এ সময় তারা ফাঁড়িসহ আশপাশের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়।

​ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, আটক আসামিদের ছাড়িয়ে নিতেই তাদের সহযোগীরা এই নারকীয় হামলা চালিয়েছে। হামলায় আমাদের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

​ওসি আরও জানান, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং মাদক সংক্রান্ত আইনে জড়িতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network