আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

ইরানের নিরাপত্তা বজায় রাখতে পুলিশের ভূমিকা প্রশংসনীয়: খামেনি

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 54
ছবির ক্যাপশন : ইরানের নিরাপত্তা বজায় রাখতে পুলিশের ভূমিকা প্রশংসনীয়: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে দেশটির পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। রোববার এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

​বার্তায় খামেনি উল্লেখ করেন, নিরাপত্তা হলো মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ একটি উপহার। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত দেশজুড়ে এই সার্বিক নিরাপত্তা বজায় রাখার পেছনে মূল ভিত্তি হিসেবে কাজ করছে পুলিশ বাহিনী।

​ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া সামরিক ও অন্যান্য কৌশলগত যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শত্রুভাবাপন্ন মার্কিন-সাইয়ুনিস্ট চক্র ইরানের সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ কমান্ডার থেকে শুরু করে একদম সামনের সারির কর্মীদের লক্ষ্য করে ক্রমাগত আঘাত হানার চেষ্টা চালিয়াছে। তবে শত্রুপক্ষের অব্যাহত চাপ ও আক্রমণ সত্ত্বেও পুলিশ বাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব পালন থেকে বিন্দুমাত্র পিছপা হয়নি।

​বাহিনীর আধুনিকীকরণের ওপর জোর দিয়ে খামেনি বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া দক্ষ মানবসম্পদ গঠন এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতের সার্বিক উন্নয়নের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তোলা প্রয়োজন।

​তিনি আশা প্রকাশ করেন, শিয়া ধর্মীয় বিশ্বাস মতে অভিভাবক 'ইমাম মাহদীর' দোয়ার বরকতে ইসলামিক ইরান ভবিষ্যতে নিরাপত্তা, শক্তি ও মর্যাদার ক্ষেত্রে আরও বহুদূর এগিয়ে যাবে এবং পুলিশ বাহিনী তাদের এই অগ্রযাত্রায় সাফল্যের ধারা বজায় রাখবে।

​পরিশেষে খামেনি ইরানের পুলিশ বাহিনীর সাহসী প্রধান কমান্ডারসহ সর্বস্তরের সদস্যের নিষ্ঠাপূর্ণ ত্যাগ ও প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network