আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৯ বছর পর সামনে এলো টেসলার নতুন রোডস্টার: শূন্যে ডিগবাজির চমক দেখালেন মাস্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার কোচ সাইফুলের অপকর্মের হাঁড়ির খবর জালিয়াতি, নিপীড়ন ও ক্ষমতার দাপটে গড়ে উঠে এক অপরাধ সাম্রাজ্য টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার: মণ্ডপে মণ্ডপে জেলা পুলিশের মহড়া ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযান: ৪৮১ জন গ্রেফতার, মাদক ও চোরাই মাল উদ্ধার ডিএমপির হাজারীবাগ ও লালবাগ থানায় বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ মহাখালী বাস টার্মিনালে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় গ্রেফতার ১ ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে শ্রমিক দলের কঠোর অবস্থান, সড়কে সড়কে মাইকিং তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, দুই তথ্য কমিশনার নিয়োগ দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি: নয়মুল হাসান গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট লাগেজ বেল্টে মনিটরে দেখা যাবে প্লেন থেকে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: যেভাবে করবেন আবেদন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩৯, মোট আক্রান্ত ২৬৮০

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন :


​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে কোনোভাবেই থামছে না ডেঙ্গুর প্রকোপ। জেলায় প্রতিদিন নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৮০ জনে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।

​শুক্রবার (১৬ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ২২ জন পুরুষ এবং ১৭ জন নারী। হাসপাতালভিত্তিক তথ্যে জানা যায়, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালেই সর্বোচ্চ ৩৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কোনো বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তির খবর পাওয়া যায়নি।

​বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন—যার মধ্যে ৫৯ জন পুরুষ ও ৫৩ জন নারী। জেলা হাসপাতালে ভর্তি আছেন ৭৭ জন, গোমস্তাপুরে ১৫ জন, শিবগঞ্জে ৮ জন, ভোলাহাটে ৭ জন এবং নাচোলে ৫ জন।

​অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন এবং উন্নত চিকিৎসার জন্য ১ জনকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। স্বস্তির বিষয়, এই সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

​পরিস্থিতি মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ড. এ কে এম শাহাব উদ্দীন জানান, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা বজায় রাখা এখন অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network